ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন তিনি।
আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন উৎস থেকেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা সংবাদ ও অনুমানভিত্তিক তথ্যের বিস্তার নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সরকার আশঙ্কা করছে।
জবাবে ভলকার তুর্ক জানান, ভুয়া তথ্যের এই প্রবণতা তার দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে। ‘ভুয়া তথ্যের পরিমাণ অনেক। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে,’ বলে জানান তিনি। এ ক্ষেত্রে জাতিসংঘ সংশ্লিষ্ট দপ্তরগুলো বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন।
টেলিফোনালাপে দুই পক্ষ আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের অগ্রগতি, গুম-সংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠন এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
ভলকার তুর্ক গুম সংক্রান্ত ঘটনার অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নিতে একটি বাস্তব অর্থে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন। এর জবাবে অধ্যাপক ইউনূস জানান, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতোমধ্যে জারি হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই কমিশন পুনর্গঠন সম্পন্ন করা হবে। তিনি বলেন, “আমরা দায়িত্ব শেষ করার আগেই এটি বাস্তবায়ন করব।”
প্রধান উপদেষ্টা আরও জানান, গুম-সংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তিনি ইতোমধ্যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে হস্তান্তর করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসনামলে সংঘটিত গুমের ঘটনার জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিতে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় ভলকার তুর্ক গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, জাতিসংঘ ইতোমধ্যে গুম-সংক্রান্ত কমিশনের কাজে সহায়তা দিয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী