ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ করল মাউশি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে সামনে রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সমাবেশ এবং নির্বাচনী প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা, সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক জায়গায় প্রার্থীরা বা তাদের প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণার চেষ্টা করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই এসবের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
মাউশি স্পষ্ট করে জানিয়েছে, এখন থেকে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম চালানো যাবে না। নির্দেশনাটি পালনে অবহেলা করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই আদেশটি বাস্তবায়নের জন্য দেশের সকল জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস