ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য ইনডেক্স নম্বর পাওয়া শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে গ্রহণের জন্য নির্দিষ্ট কিছু করণীয় অনুসরণের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে গতকাল সোমবার (১২ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক-১১ মো. সাইফুল হক খান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষক ও কর্মচারী সম্প্রতি নতুন করে এমপিওভুক্ত হয়েছেন এবং ইনডেক্স নম্বর পেয়েছেন, তাদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে পেতে হলে নির্ধারিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে প্রথমে TEMIS সফটওয়্যারে লগইন করে ‘Non Govt. Employee Add Employee’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর সব ব্যক্তিগত তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর ‘MPO EFT Employee Status’ অপশনে গিয়ে স্ট্যাটাস ‘কর্মরত’ হিসেবে পরিবর্তন করতে হবে। সর্বশেষে ‘MPO EFT EDIT’ বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ব্যক্তিগত তথ্য ও ব্যাংক সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে ‘Update’ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের তথ্য যথাসময়ে প্রেরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের নিশ্চিত করতে হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী তথ্য হালনাগাদে কোনো ধরনের ভুল বা বিলম্ব হলে এবং এর ফলে বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীকেই দায় বহন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস