ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় বাড়তি নজর ইসির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রতিটি নির্বাচনী এলাকায় গঠিত ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সদস্যদের নাম ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠান।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের আগে যেকোনো ধরনের অনিয়ম রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিপূর্বে পরিপত্রের মাধ্যমে এই সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন কেন্দ্রীয়ভাবে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে সেলের সদস্যদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ‘নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১’ শাখায় পাঠাতে হবে। মাঠ পর্যায়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে এই সেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার