ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আজ। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সকাল থেকেই প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাল ৫টা পর্যন্ত এসব আপিল আবেদন গ্রহণ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, ইসি ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রের ১০টি অঞ্চলভিত্তিক বুথে একযোগে আবেদন গ্রহণ চলছে। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আগত প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ বুথে আপিল আবেদন জমা দিচ্ছেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আজ আপিল গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে আপিল শুনানি শুরু হবে। শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০টি নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র পরীক্ষা করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি বাতিল করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের হয়। ওই দিন বাতিল আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং গ্রহণ আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।
এছাড়া বুধবার (৭ জানুয়ারি) ১৩১টি, মঙ্গলবার (৬ জানুয়ারি) ১২২টি এবং প্রথম দিন সোমবার (৫ জানুয়ারি) ৪২টি আপিল আবেদন জমা পড়ে। সোমবার জমা পড়া আপিলগুলোর মধ্যে ৪১টি ছিল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং একটি গ্রহণের বিরুদ্ধে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিল নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর