ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুদকের ১৬ কর্মকর্তা পদে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক একটি বড় পরিবর্তন আনা হয়েছে। উপ পরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদে ১৬ জন কর্মকর্তা নতুন দায়িত্বে নিয়োজিত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এই আদেশে কর্মকর্তাদের নতুন স্থানে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান এ অফিস আদেশে স্বাক্ষর করেছেন। বদলি করা কর্মকর্তাদের মধ্যে উপপরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ ফয়সাল, আতিকুল আলম, আহসানুল কবীর পলাশ, মোজাম্মিল হোসেন, ফাতেমা সরকার ও উপ পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
অন্যদিকে সহকারী পরিচালক পদে বদলি হয়েছেন প্রবীর কুমার দাস, মুহাম্মদ জাফর সাদেক, শিবলী আব্দুল্লাহ আল নোমান, আহামদ ফরহাদ হোসেন, মো. নুর আলম, নীল কমল পাল এবং মুবাশ্বিরা আতিয়া তমা। এছাড়া উপসহকারী পরিচালক পদে মো. আবুল কাইয়ুম হাওলাদার, জাকির হোসেন ও সৈয়দ মাইদুল ইসলামকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এ কর্মকর্তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজারের বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক