ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বীর হ'ত্যার ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে এই মামলাটি করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারে সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ না থাকলেও ৩ থেকে ৪ জন অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
নিহত মুছাব্বীরের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে এবং আজ তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তরা মুছাব্বীরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট