ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অতীতের মতো আর কোনো ‘পাতানো নির্বাচন’ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং প্রতিটি প্রার্থী কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে আপিল আবেদনের বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “মনোনয়নপত্রের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে যারা আবেদন করছেন, সেগুলোর সমাধান হবে সম্পূর্ণ আইনি ভিত্তিতে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতায় বিশ্বাসী। প্রতিটি প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।” তিনি আরও যোগ করেন, আপিল শুনানির প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে ভিড় করছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তারা আবেদন জমা দিচ্ছেন।
ঘোষিত সময়সূচী অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত আপিল আবেদন জমা নেওয়া হবে। ১০ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত আপিল শুনানি ও নিষ্পত্তি চলবে। উল্লেখ্য, গত তিন দিনে নির্বাচন কমিশনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে