ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অধ্যাপক আলী রীয়াজ
'গণভোটের এই সুযোগ আগামী ৫ বা ১০ বছরে আর ফিরে আসবে না'
নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যতে বাংলাদেশ যাতে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে না যায়, তা নিশ্চিত করতেই এবারের গণভোট আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (৭ জানুয়ারি) কৃষি বিভাগের ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণভোটের এই সুযোগ আগামী ৫ বা ১০ বছরে আর ফিরে আসবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গত ১৬ বছরের আন্দোলনে হাজারো মানুষ জীবন দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ আমাদের ওপর বড় দায়িত্ব অর্পণ করেছে যাতে দেশ আর কখনো স্বৈরতান্ত্রিক অন্ধকারে ফিরে না যায়।”
কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের সঙ্গে আপনাদের নিবিড় যোগাযোগকে কাজে লাগিয়ে গণভোটের গুরুত্ব সহজ ভাষায় বোঝাতে হবে। এটি মূলত একটি ‘হ্যাঁ-না’ ভোট, যা আগামী দিনের বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। কর্মকর্তাদের তিনি গণভোটের ফলে কী কী পরিবর্তন আসবে তা সময় নিয়ে মানুষকে বুঝিয়ে বলার নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গত ৫৪ বছরেও এদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে বর্তমান শাসন ও সাংবিধানিক ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। তিনি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিয়ে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে সভায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয় গণভোটের প্রচারণায় লিফলেট বিতরণ, ড্রপ-ডাউন ব্যানার স্থাপন, মোবাইল ভ্যান ও আঞ্চলিক রেডিও সেন্টারের মাধ্যমে প্রচার চালাবে। এছাড়া কৃষি বিভাগের ২৪/৭ হটলাইন সার্ভিসও এই সচেতনতা কার্যক্রমে যুক্ত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর