ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেবে সরকার, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তা পাবেন।
২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তের জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ট্রাস্টের নিজস্ব ওয়েবসাইট ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি:
১. আবেদনকারীকে বিজ্ঞপ্তির অর্থবছর বা তার আগের এক বছরের মধ্যে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
২. একজন শিক্ষার্থী চিকিৎসার জন্য কেবল একবারই এই অনুদান পাবেন।
৩. আবেদন করতে হবে অনলাইনে এই লিংকে:
[https://www.eservice.pmeat.gov.bd/medical]
কোনো হার্ডকপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনের সাথে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যয়নপত্র, চিকিৎসা সনদ এবং হাসপাতালের ছাড়পত্র জমা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীর অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করা বাধ্যতামূলক।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, অনুদানের অর্থ সরাসরি শিক্ষার্থীর বা অভিভাবকের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন ০২-৫৫০০০৪২৮ অথবা ০১৭৭৮৯৫৮৩৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর