ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঘরে বসেই নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার ও সাধারণ নাগরিকদের জন্য নির্বাচনসংক্রান্ত তথ্য জানানো এবং অভিযোগ দাখিলের প্রক্রিয়া আরও সহজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই ব্যবস্থার আওতায় ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে সরাসরি কিংবা ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের জন্য অঞ্চলভিত্তিক নির্দিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে মাঠপর্যায়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ জানানোর সুবিধা রাখা হয়েছে। এ জন্য [email protected] এবং [email protected] এই দুটি ই-মেইল ঠিকানা চালু রয়েছে বলে জানায় ইসি।
নির্বাচন কমিশন আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানের উদ্দেশ্যে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে।
ইসির মতে, এই উদ্যোগের ফলে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে নির্বাচনসংক্রান্ত তথ্য ও অভিযোগ নিষ্পত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সক্রিয় ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেছে কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত