ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
খোঁজ মিলল হাদি হ’ত্যার নির্দেশদাতা বাপ্পীর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষ করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।
মামলার তদন্তে জানা গেছে, ঢাকার মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরীর নির্দেশে হাদিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ বলেছে, হত্যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষাপট রয়েছে।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কলকাতা প্রতিনিধির তথ্য অনুযায়ী, হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম বাপ্পী বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন। তিনি রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার এক ঝনঝন গলির ফ্ল্যাটে তিন মাস ধরে অবস্থান করছেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, তদন্তে প্রমাণিত হয়েছে যে হাদির হত্যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন বাপ্পী। যদি আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম আরও বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিগত কার্যকলাপের সমালোচনা সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন। এই কারণে ছাত্রলীগ ও এর নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তদন্তে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ, যিনি হাদিকে হত্যা করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত