ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১৪ কেন্দ্রের ফলাফলে ভিপিতে ছাত্রদল, জিএস-এজিএস পদে এগিয়ে শিবির
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে একটি অনুষদ ও ১৩টি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ এবং জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য' প্যানেল। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এ ফলাফল প্রকাশ করা হয়।
ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফার্মেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই, চারুকলা অনুষদ, বায়োকেমেস্টি, দর্শন, মার্কেটিং ও বোটানি বিভাগগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে।
এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ১৬৭৩ ভোট এবং শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেলের রিয়াজুল ইসলাম ১৪২৪ ভোট পেয়েছেন।
অন্যদিকে জিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের আব্দুল আলিম পেয়েছেন ১৫৮৭ ভোট এবং ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের খাদিজাতুল কুবরা ৭৯৩ ভোট পেয়েছেন।
এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ১৪৬৬ এবং ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ১২৯৭ ভোট পেয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি