ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
২০২৬ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি নির্ভুল শিক্ষক ডাটাবেইজ তৈরির লক্ষ্যে 'ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফাইল' (eTIF) সংশোধনের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি চিঠিতে সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক বা পরীক্ষক নিয়োগে প্রায়ই জটিলতা দেখা দেয়। এই সমস্যা এড়াতে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষকদের সঠিক তথ্য থাকা জরুরি। এজন্য যেসব শিক্ষক ইতিমধ্যে অবসর নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, অন্য প্রতিষ্ঠানে বদলি হয়েছেন কিংবা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন, তাদের নাম eTIF থেকে দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বোর্ড থেকে কালো তালিকাভুক্ত শিক্ষক এবং খণ্ডকালীন শিক্ষকদের নামও এই তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ড স্পষ্ট জানিয়েছে যে, কেন্দ্রীয়ভাবে বোর্ড থেকে এই তথ্য বা eTIF সংশোধন করার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেই নিজস্ব ব্যবস্থাপনায় এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঠিক ডাটাবেইজ না থাকলে ভবিষ্যতে পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ