ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের জন্য বড় নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে (প্রোভিশনালি) সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ৪৪তম বিসিএসের প্রকাশিত ফলাফলে যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের সনদ যাচাই করা হবে। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীদের একটি নির্দিষ্ট ছক পূরণ করে প্রয়োজনীয় সনদ ও রেকর্ডপত্রসহ আগামী ১২ জানুয়ারির মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখায় পৌঁছাতে হবে।
প্রার্থীরা এই কাগজপত্রগুলো সরাসরি মন্ত্রণালয়ে গিয়ে অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য জমা দিতে ব্যর্থ হলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করে পিএসসি। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে নতুন এই ফলাফলে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতেই এখন মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের তথ্যের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত