ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
চিপ হুইপ হওয়ার দৌড়ে বিএনপির শীর্ষ দুই নেতা
নিজস্ব প্রতিবেদক: তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এবার সবার নজর জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর দিকে। ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সরকারদলীয় চিপ হুইপ কে হচ্ছেন তা নিয়ে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পাশাপাশি এই পদের দাবিদারদের নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। এই প্রশাসনে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী ছাড়াও ১০ জন অভিজ্ঞ ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার গঠনের এই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই সংসদীয় পদগুলোর জন্য যোগ্য মুখ খুঁজতে শুরু করেছে দলটির হাইকমান্ড।
বিশেষ করে সরকারদলীয় চিপ হুইপ পদের জন্য বর্তমানে নোয়াখালীর দুই হেভিওয়েট নেতার নাম সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এবং নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু এই দৌড়ে একে অপরের শক্ত প্রতিদ্বন্দ্বী।
তালিকায় থাকা জয়নুল আবদিন ফারুক ইতোমধ্যে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং নবম জাতীয় সংসদে বিরোধী দলীয় চিপ হুইপ হিসেবে দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। অন্যদিকে, ৫ বারের এমপি বরকত উল্লাহ বুলু ২০০১ সালের সরকারে বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। বর্তমান মন্ত্রিসভায় এই দুই বর্ষীয়ান নেতার নাম থাকলেও শেষ পর্যন্ত সেখানে তাদের স্থান হয়নি। ফলে অভিজ্ঞতার বিচারে এই দুই নেতার একজনকে সংসদের প্রধান সঞ্চালকের বা চিপ হুইপের ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা এখন তুঙ্গে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)