ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৬ সিটির দায়িত্বে নতুন প্রশাসক: কারা পেলেন দায়িত্ব?
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান।
খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকবেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্ব দেওয়া হয়েছে মো. সাখাওয়াত হোসেন খানকে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ২৫ক ধারার উপধারা (১)-এর ক্ষমতাবলে এসব নিয়োগ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের সমপর্যায়ের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অধ্যাদেশের ২৫ক ধারার উপধারা (৩) অনুযায়ী, মেয়রের ওপর অর্পিত সকল প্রশাসনিক দায়িত্ব ও ক্ষমতা তারা প্রয়োগের সুযোগ পাবেন। পাশাপাশি রাষ্ট্রীয় বিধি অনুসারে নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
জনস্বার্থ বিবেচনায় দ্রুত এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল