ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জনগণ এগিয়ে এলেই ঢাকাকে বদলে দেওয়া সম্ভব: আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জটিল নগর সংকট নিরসনে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম। তিনি মনে করেন, জনগণকে সঙ্গে না নিলে ঢাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব নয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেখানে তিনি নগর ব্যবস্থাপনায় সামাজিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
আব্দুস সালাম বলেন, নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া রাজধানীর দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।
তিনি তুলে ধরেন, যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণ—এ ধরনের বহুমাত্রিক সমস্যায় আজ ঢাকা বিপর্যস্ত। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারি সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
আইন ও নীতিমালা থাকা সত্ত্বেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও মান্যতায় ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। ট্রাফিক আইন লঙ্ঘন, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণের মতো কর্মকাণ্ড নগর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করেন। নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দৃশ্যমান পরিবর্তন সম্ভব বলেও জানান তিনি।
এছাড়া সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন এবং সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়ানোর আহ্বান জানান প্রশাসক। এলাকাভিত্তিক কমিউনিটি কার্যক্রম, স্বেচ্ছাসেবী উদ্যোগ ও সচেতনতামূলক প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপ দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়নে সামাজিক অংশীদারিত্বকে অপরিহার্য আখ্যা দিয়ে তিনি বলেন, “সরকার একা সব করতে পারবে না, জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত