ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সংরক্ষিত নারী আসন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এখন বড় কৌতূহল সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে। রাজপথের লড়াই পেরিয়ে ভোটে জিতে আসা এমপিরা যখন সংসদে বসার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই শুরু হয়েছে নারী জনপ্রতিনিধি বাছাইয়ের তোড়জোড়। বিজয়ী দল হিসেবে বিএনপির ঝুলিতেই যাবে সংরক্ষিত ৫০ আসনের সিংহভাগ। এই অবস্থায় কারা পেতে যাচ্ছেন এই বিশেষ সংসদ সদস্যের মর্যাদা, তা নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি বিএনপি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংরক্ষিত আসনে কাদের মনোনয়ন দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, মনোনয়নের ক্ষেত্রে জনসম্পৃক্ততা ও দলের প্রতি নিবেদনই হবে প্রধান শর্ত। তিনি বলেন, “এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।”
জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় সরকার নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, আইনি নিয়ম মেনে মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সঠিক সময়ে ভোটের আয়োজন করা হবে। তিনি বলেন, “সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান তিনি। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম আইনের চোখে যেভাবে দেখার কথা, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। মির্জা ফখরুল বলেন, “এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত