ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
নির্বাচন হওয়া নিয়ে জনমনে গভীর শঙ্কা রয়েছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত তফশিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে গভীর শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই আশঙ্কার কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি যে সময়মতো নির্বাচন হবে। এখনো রাস্তায় বের হলে মানুষ জিজ্ঞেস করে—নির্বাচন কি আদৌ হবে? মানুষের এই প্রশ্নই প্রমাণ করে ইসি ও সরকার আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।”
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, তফশিল ঘোষণার পরদিনই চিহ্নিত সন্ত্রাসীর গুলিতে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি শহীদ হয়েছেন। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তিনি অভিযোগ করেন, মাঠ পর্যায়ে প্রশাসন পক্ষপাতিত্ব করছে এবং সন্ত্রাসীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। এমনকি শুনানির সময় কোনো কোনো প্রার্থীকে হেনস্তা করার ঘটনাও ঘটছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
নির্বাচন পাতানো হওয়ার লক্ষণ দেখা দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ বলেন, “ইসি বলছে তাদের ওপর আস্থা রাখতে, কিন্তু কথা নয়—কাজের মাধ্যমেই তা প্রমাণ করতে হবে। যদি দেখি ইসি একতরফা বা পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে, তবে আমরা রাজপথ বেছে নিতে বাধ্য হবো।”
এ সময় তিনি একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে বর্তমানে নিয়মবহির্ভূতভাবে অনেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা যাতায়াত করছেন। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৩টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ