ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
যেসব এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সচল রাখতে জরুরি মেরামত ও সংরক্ষণমূলক কাজ হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্দিষ্ট সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (৫ জানুয়ারি) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং বিভাগ-২ থেকে প্রকাশিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিগুলোতে সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলীদের স্বাক্ষর রয়েছে।
আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারে বিদ্যুৎ বন্ধ
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আম্বরখানা ফিডারের আওতায় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা এবং হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা।
অন্যদিকে লাক্কাতুড়া ফিডারের আওতায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, আনার মিয়ার গলি, সৈয়দ মূগনী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সালাম মাদ্রাসা, দবির মিয়ার গলি, শেভরন এলাকা, লাক্কাতুড়া চা-বাগান, বনশ্রী আবাসিক এলাকা ও আশপাশের অঞ্চল।
রায়নগর ও নাইওরপুল ফিডারেও কাজ
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতায় কাজী জালাল উদ্দিন স্কুল এলাকা, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা