ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল
ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এক জরুরি সভায় এই ঘোষণা দেন।
এর আগে, ক্যাম্পাসে পোষ্য কোটা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কর্মকর্তা-কর্মচারীরা, যারা কোটা বহালের সমর্থনে ছিলেন।
এরপর শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন এবং পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
অন্যদিকে, পোষ্য কোটা সংরক্ষণের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
এ পরিস্থিতিতে বিকেলে উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর রাত সোয়া ১২টায় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষে পোষ্য কোটা বাতিল করা হয়েছে।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের