ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রাজধানীতে শীতার্তদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে নিউমার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে সালেহ মো. আদনান বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সাধারণ মানুষের অধিকার ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় এবং তার আদর্শ অনুসরণ করেই আমরা এই কর্মসূচি পালন করছি। ছাত্রদলের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা এবং ঢাবি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা