ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিএমপির ১৩ ডিসি ও ১ যুগ্ম কমিশনারকে নতুন কর্মস্থলে পদায়ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ জনসহ মোট ১৪ জন কর্মকর্তাকে একযোগে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগে পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) মধ্যে মো. জিয়াউদ্দিন আহম্মেদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, মো. তরিকুল ইসলামকে ট্রাফিক-গুলশান বিভাগে, মো. আসলাম উদ্দিনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং খালেদা বেগমকে আইসিটি বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোছা. লিজা বেগমকে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে এবং মোহাম্মদ মাহমুদুল কবীরকে পিওএম-দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে।
সিটি ইউনিটের অধীনে রদবদলের মধ্যে আবদুল্লাহ আল মামুনকে সিটি-সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, মোহাম্মদ মিজানুর রহমানকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া মো. আবু সাইমকে রেশন অ্যান্ড ক্লোথিং বিভাগে এবং মো. ইলিয়াস কবিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত