ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মনোনয়ন ফিরে পেতে প্রথম দিনে ইসিতে ৪২ প্রার্থীর আপিল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের প্রথম দিনে ৪২ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে স্থাপিত অঞ্চলভিত্তিক বুথগুলোতে এই আপিল আবেদনগুলো জমা পড়ে।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম দিনে সবচেয়ে বেশি আপিল জমা পড়েছে ঢাকা অঞ্চল থেকে (১৫টি)। এর পরেই রয়েছে ফরিদপুর (৭টি), রাজশাহী (৫টি) ও কুমিল্লা অঞ্চল (৫টি)। এছাড়া রংপুর ও খুলনা অঞ্চল থেকে ৩টি করে, চট্টগ্রাম থেকে ২টি এবং বরিশাল ও ময়মনসিংহ অঞ্চল থেকে ১টি করে আপিল জমা পড়েছে। তবে সিলেট অঞ্চল থেকে প্রথম দিনে কোনো প্রার্থী আপিল করেননি। বিশেষ বিষয় হলো, কুমিল্লায় এক বৈধ প্রার্থীর বিরুদ্ধেও সংক্ষুব্ধ এক ব্যক্তি আপিল দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারা দেশে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। বাতিল হওয়াদের মধ্যে প্রায় সাড়ে তিনশ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যাদের অধিকাংশই ঝরে পড়েছেন ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল থাকার কারণে।
ইসির ঘোষিত সময়সূচী অনুযায়ী, আপিল আবেদন গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর