ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করলেন ডা. তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা তার বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এসে তিনি আনুষ্ঠানিকভাবে এই আপিল আবেদন জমা দেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি আজ উচ্চতর সংস্থায় আপিল করলেন।
নির্বাচন ভবনে উপস্থিত সাংবাদিকদের ডা. তাসনিম জারা বলেন, "আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। রিটার্নিং কর্মকর্তা সেটি বাতিল করায় আমরা নির্বাচন কমিশনের কাছে আপিল করেছি। আমরা আইনি লড়াই চালিয়ে যাব এবং আশা করি যথাযথ প্রক্রিয়ায় প্রার্থিতা ফিরে পাব।"
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হয়েছে, যা আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ লক্ষ্যে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত