ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জুলাইযোদ্ধা সুরভীকে নিয়ে আসিফ নজরুলের ফেসবুক পোস্ট
নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বিষয়ে শিগগিরই প্রতিকার পাওয়া যাবে।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
এরই মধ্যে সোমবার আদালত তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়।
সুরভীকে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। অনেকেই দাবি করছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর