ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ১১৪ মরদেহ উত্তোলন, ৮ জনের পরিচয় শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে। মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থান থেকে এ পর্যন্ত ১১৪টি অজ্ঞাত মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে।
সোমবার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আদালতের নির্দেশনায় পরিচালিত এই কার্যক্রমে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে ৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের ভিত্তিতে ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট একটি মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়াধীন রয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে ঢাকার বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থানে নিহত বহু ব্যক্তির মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে শহীদ পরিবারের দাবির ভিত্তিতে এবং ন্যায়বিচারের স্বার্থে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হয়।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের সহায়তায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালটেন্ট ড. লুইস ফনডেরিডার-এর প্রত্যক্ষ নির্দেশনায় ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত