ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
একইদিনে নির্বাচন-গণভোট: তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: একই তারিখে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। এই সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
রিট আবেদনে গত ১১ ডিসেম্বর জারি করা সেই তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে, যেখানে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন।
চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কোনো বিধান নেই। তাঁর মতে, দেশে নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই। এ কারণে বর্তমান ব্যবস্থার অধীনে ঘোষিত নির্বাচন ও গণভোটের তফসিল সংবিধানসম্মত নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল