ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আজকের নামাজের সময়সূচি (৫ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: ইসলামে নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও আত্মশুদ্ধির অন্যতম প্রধান মাধ্যম। নির্ধারিত সময়ে নামাজ আদায়ের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করেন। হাদিসে এসেছে, যারা নামাজের সময় হওয়ার আগেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষা করেন, ফেরেশতারা তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করেন। তাই সময়ের প্রতি যত্নবান হয়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ সোমবার, ৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২১ পৌষ ১৪৩২ বাংলা এবং ১৫ রজব ১৪৪৭ হিজরি। নিচে ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি
জোহর- ১২:০৮ মিনিট।
আসর- ৩:৪৮ মিনিট।
মাগরিব- ৫:২৯ মিনিট।
ইশা- ৬:৪৬ মিনিট।
আজ সূর্যাস্ত- ৫:২৬ মিনিট।
আজ সূর্যোদয়- ৬:৪২ মিনিট।
আগামীকাল মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় ফজরের নামাজের সময় হবে ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যোদয় হবে সকাল ৬টা ৪২ মিনিটে।
ঢাকার সময়সূচির সঙ্গে বিভাগীয় শহরগুলোর নামাজের সময় সামঞ্জস্য করতে কিছু এলাকায় সময় যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রামে ঢাকার সময়ের তুলনায় ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কম ধরতে হবে। অন্যদিকে খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট সময় যোগ করে নামাজের সময় নির্ধারণ করতে হবে।
উল্লেখ্য, এই সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নির্ধারিত ক্যালেন্ডার অনুসারে প্রস্তুত করা হয়েছে। স্থানীয় অবস্থানভেদে সময়ের সামান্য পার্থক্য হতে পারে, তাই নামাজ আদায়ের আগে নিকটস্থ মসজিদ বা বিশ্বস্ত সূত্র যাচাই করে নেওয়াই উত্তম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর