ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পোশাক রপ্তানিতে ভাটা, ৬ মাসে কমেছে ২ শতাংশের বেশি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে সামান্য ভাটা খেয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ ডলার, যা ২০২৪ সালের একই সময়ের ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলারের তুলনায় ২.৬৩ শতাংশ কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক হালনাগাদ তথ্যে দেখা গেছে, নিট পোশাক রপ্তানি এই সময়ে ১ হাজার ৪৮ কোটি ৮১ লাখ ডলার হয়েছে। আগের বছরের একই সময়ে এটি ছিল ১ হাজার ৮৩ কোটি ৭৪ লাখ ডলার, যা ৩.২২ শতাংশ কমেছে।
ওভেন পোশাক রপ্তানি ৮৮৭ কোটি ৭৪ লাখ ডলার, যা আগের বছরের ৯০৫ কোটি ৩ লাখ ডলারের তুলনায় ১.৯১ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতি, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন শুল্কনীতি মিলিতভাবে রপ্তানিতে প্রভাব ফেলেছে।
ডিসেম্বর ২০২৫ মাসে দেশের মোট পোশাক রপ্তানি ৩২৩ কোটি ৪১ লাখ ডলার হয়েছে। এর মধ্যে নিট পোশাক রপ্তানি ১৬৩ কোটি ১৮ লাখ ডলার এবং ওভেন পোশাক ১৬০ কোটি ২৪ লাখ ডলার। আগের বছরের ডিসেম্বরের তুলনায় রপ্তানি ১৪.২৩ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমার কারণে অর্ডারও কমেছে। পাশাপাশি ভারত ও চীনের ব্যবসায়ী ইউরোপের বাজারে কম দামে পোশাক সরবরাহ করার ফলে বাংলাদেশের রপ্তানি হ্রাস পেয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ অনিশ্চয়তাও আন্তর্জাতিক ক্রেতাদের নতুন অর্ডার দিতে দ্বিধাগ্রস্ত করেছে।
তবু পুরো বছরের হিসাবে সামান্য আশা জাগানো প্রবৃদ্ধি দেখা গেছে। বছরের প্রথম ছয় মাসের কমতি কাটিয়ে ২০২৫ সালে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮২ কোটি ৪৭ লাখ ডলার। ২০২৪ সালে এটি ছিল ৩ হাজার ৮৪৮ কোটি ২১ লাখ ডলার। অর্থাৎ পুরো বছর শেষে রপ্তানি বেড়েছে ৩৪ কোটি ২৬ লাখ ডলার বা ০.৮৯ শতাংশ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা