ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ
নিজস্ব প্রতিবেদক: আজ (৪ জানুয়ারি) রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকালেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলকভাবে, গতকাল দেশের তিনটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে; সেগুলো হলো নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী।
ঢাকার তাপমাত্রা আজ সামান্য কমেছে। সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকের চেয়ে ০.২ ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রাজধানীতে শীতের প্রকোপ সামান্য বেড়েছে। দিনের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি বেড়ে যেতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা আবার কমতে পারে।
তিনি আরও জানিয়েছেন, আজ রোববার থেকে পরবর্তী দুই-এক দিনের মধ্যে সারা দেশের তাপমাত্রা কমতে পারে। এই ধারা ৭ জানুয়ারি পর্যন্ত বজায় থাকতে পারে এবং তখন সামান্য বেড়ে এক ডিগ্রি হতে পারে। তবে ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সাধারণত তাপমাত্রা কুয়াশার উপস্থিতির ওপর নির্ভর করে। কুয়াশা বেশি হলে তাপ কমে এবং শীত অনুভূত হয়। আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার পরিমাণ বেড়ে যেতে পারে, ফলে শীত আরও কড়া অনুভূত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান