ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তহবিলের টাকা ফেরত দিচ্ছেন তাসনিম জারা, আপিলে জয়ের আশা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর বড় ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যদি কোনো দাতা তার নির্বাচনী তহবিলে দেওয়া অর্থ ফেরত চান, তবে তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ভিডিও বার্তায় তাসনিম জারা জানান, এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর যারা ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদান দিয়েছিলেন, তাদের মধ্যে এখন পর্যন্ত ২০৫ জন টাকা ফেরত চেয়েছেন। তাদের সবার অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আরও যারা টাকা ফেরত নিতে চান, তাদের জন্য একটি অনলাইন ফর্মের লিংকও শেয়ার করেছেন তিনি। হলফনামা অনুযায়ী, তিনি এ পর্যন্ত ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।
নির্বাচনী বৈতরণী পার হওয়া নিয়ে তাসনিম জারা বলেন, "মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপিল করছি। আমাদের আইনজীবীদের মতে, আপিলে জয়ী হওয়ার মতো আমাদের কাছে শক্তিশালী আইনি যুক্তি ও নজির রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা নির্বাচনে লড়তে পারব।" সমর্থকদের নিরাশ না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই লড়াইয়ে সাধারণ মানুষের সমর্থনই তার বড় শক্তি।
উল্লেখ্য, ডা. তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপরই তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। গতকাল শনিবার যাচাই-বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক