ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত রোববার
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই এলপিজি ব্যবহারকারীদের সবচেয়ে বড় কৌতূহল—জানুয়ারিতে রান্নার গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে। এই অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে আগামীকাল। রোববার (৪ জানুয়ারি) এক মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। রোববার বিকেল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে ডিসেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৫৩ টাকা।
সেই সময় বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৫ টাকা, ১৫ কেজির ১ হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজির ১ হাজার ৬৭১ টাকা এবং ১৮ কেজির দাম ধরা হয়েছিল ১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২০ কেজির ২ হাজার ৮৮ টাকা, ২২ কেজির ২ হাজার ২৯৮ টাকা, ২৫ কেজির ২ হাজার ৬১০ টাকা, ৩০ কেজির ৩ হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজির ৩ হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজির ৩ হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ছিল ৪ হাজার ৬৯৯ টাকা।
তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বাজারে এলপিজির দামে বড় ধরনের অস্থিরতা দেখা যায়। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ১ হাজার ২৫৩ টাকার ১২ কেজির সিলিন্ডার খুচরা বাজারে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়।
ব্যবসায়ীরা দাবি করেছেন, এলসি সংক্রান্ত জটিলতার কারণে আমদানি ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে সংকট তৈরি হয় এবং এর প্রভাবেই এলপিজির দাম হঠাৎ করে বেড়ে যায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান