ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর যাদের আবেদন বাতিল হয়েছে বা যাদের প্রার্থিতা নিয়ে আপত্তি রয়েছে, তাদের জন্য আপিলের নিয়মাবলী স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত নিয়ম অনুসরণ করে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাদের আবেদন জমা দিতে পারবেন।
সম্প্রতি ইসি সচিবালয়ের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে কমিশনের পূর্বে জারি করা ‘পরিপত্র-২’ এর দফা-১৯ অনুসরণ করতে হবে।
আপিলের ক্ষেত্রে পালনীয় গুরুত্বপূর্ণ নিয়ম:
১. নির্ধারিত বুথে আবেদন: প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধিকে অবশ্যই সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে নির্ধারিত বুথে আপিল আবেদন জমা দিতে হবে।
২. নির্দিষ্ট ফরমের ব্যবহার: আপিলের আবেদনটি অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ‘পরিশিষ্ট-ক’ ফরমেটে সম্পন্ন করতে হবে।
৩. সময়সীমা: নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইসি সচিবালয় জানিয়েছে, প্রার্থীদের সুবিধার্থে দেশের সকল রিটার্নিং, সহকারী রিটার্নিং এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নিয়মগুলো প্রার্থীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবারের মতো এবারও আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল শুনানির জন্য বিশেষ এজলাস এবং বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ সরাসরি শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর