ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মনোনয়নপত্র বাতিল নিয়ে কি বলছেন ডা. তাসনিম জারা?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাওয়া জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। মূলত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সংগৃহীত ভোটারদের স্বাক্ষরে তথ্যের গরমিল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের পর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. তাসনিম জারা। তিনি এই ভুলকে ‘অনিচ্ছাকৃত’ দাবি করে বলেন, ভোটাররা তাদের নির্বাচনী এলাকা সম্পর্কে নিশ্চিত হতে না পারার কারণেই এমনটি ঘটেছে।
তাসনিম জারা বলেন, "যারা আমার সমর্থনে স্বাক্ষর করেছেন, তারা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছিলেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু বাস্তব ক্ষেত্রে নির্বাচন কমিশনের তথ্যের সাথে তা মেলেনি। এমনকি একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করেও সফল হননি। এনআইডি-র ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে এই আসনের ভোটার মনে করেছিলেন।"
নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে তিনি আরও বলেন, "ভোটাররা আসলে কোন আসনের অন্তর্ভুক্ত, তা জানার মতো কার্যকর কোনো ব্যবস্থা নির্বাচন কমিশনের নেই। ফলে ভোটাররা না জেনেই স্বাক্ষর করেছেন, এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।"
প্রার্থিতা বাতিল হলেও দমে না যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "এই প্রক্রিয়ায় আমরা মানুষের অনেক ভালোবাসা ও সাড়া পেয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ মানুষের এই সমর্থন আমাদের জন্য ইতিবাচক দিক।"
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডা. তাসনিম জারা। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও পদত্যাগ করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর