ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পঞ্চগড়-১ আসনে মনোনয়নের বৈধতা পেলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১২ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মো. সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
সারজিস আলম পঞ্চগড়-১ আসনে জোটের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন। আজ সারাদেশে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে সেটিকে বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমার সমর্থক ও সাধারণ মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা বজায় থাকলে আশা করি একটি সুষ্ঠু ও শক্তিশালী নির্বাচনী প্রচারণা চালাতে পারব।’
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সারজিস আলমের এই নির্বাচনে অংশগ্রহণ এবং ১২ দলীয় জোটের সমর্থন স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়ায় এখন তার নির্বাচনী মাঠে নামার আনুষ্ঠানিক পথ সুগম হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর