ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঠাকুরগাঁও-১: মনোনয়ন বৈধ মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নির্বাচনী লড়াইয়ের সবুজ সংকেত পেয়েছেন হেভিওয়েট প্রার্থীরা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা এই ঘোষণা দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্রও বৈধ বলে গৃহীত হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে টিকে গেছে।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই দলের ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন, যেখানে ঠাকুরগাঁও-১ আসনে তার নিজের নাম চূড়ান্ত ছিল। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী মাঠের আনুষ্ঠানিক লড়াই নিশ্চিত হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত