ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভ্যাট নিবন্ধনের আওতায় এলো পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যায় বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বর্তমানে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। বিশেষ ক্যাম্পেইনের ফলে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসেই রেকর্ড ১ লাখ ৩১ হাজার নতুন প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় এসেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে চিহ্নিত করে নিবন্ধন প্রদান করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার, যা এখন বেড়ে পৌনে ৮ লাখে উন্নীত হয়েছে।
এনবিআর আরও জানায়, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০–১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালনের পর ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একটি বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন চালানো হয়। এই উদ্যোগের মাধ্যমেই এক মাসে বিপুল সংখ্যক নতুন প্রতিষ্ঠানকে করজালে আনা সম্ভব হয়েছে।
রাজস্ব আদায়ে ভ্যাটের গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার ভ্যাট আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। আগে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকা হলে নিবন্ধন বাধ্যতামূলক থাকলেও এখন তা কমিয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে ৫০ লাখ টাকার বেশি টার্নওভার হলেই প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হবে।
ব্যবসা সহজ করতে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে নিবন্ধন, ঘরে বসে ভ্যাট রিটার্ন জমা এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন ফরম তৈরির কাজও চলছে। উল্লেখ্য, গত বছর মোট জাতীয় রাজস্বের ৩৮ শতাংশই আদায় হয়েছে ভ্যাট খাত থেকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট