ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফের ওসমান হাদি হ'ত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফের রাজপথে নেমেছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার শাহবাগে অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবির পুনরাবৃত্তি করেন।
জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। মিছিলটি শাহবাগে পৌঁছালে এক পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা নানা স্লোগানে শাহবাগ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ এবং ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’।
এর আগে হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বাংলাদেশের জনগণকে আহ্বান জানানো হচ্ছে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির কাছে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নিয়মিত শাহবাগে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে আসছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর