ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতির আদেশে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে আজ আইন মন্ত্রণালয় থেকে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি পদমর্যাদার নিরপেক্ষতা রক্ষায় পদত্যাগের সিদ্ধান্ত নেন। আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ না হওয়া পর্যন্ত মোহাম্মদ আরশাদুর রউফ এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল