ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সাবেক প্রেমিক আসিম আজহারকে বিয়ে করছেন হানিয়া?
বিনোদন ডেস্ক: পাকিস্তানের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন হানিয়া আমির। পর্দায় প্রাণবন্ত উপস্থিতি ও অভিনয়ের সাবলীলতায় যেমন দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন ঘিরেও প্রায়ই থাকেন আলোচনায়। সম্প্রতি নানা ইস্যুতে খবরের শিরোনামে থাকা এই অভিনেত্রীকে নিয়ে এবার নতুন করে ছড়িয়েছে বিয়ের গুঞ্জন।
শোবিজ অঙ্গনে গুঞ্জন, চলতি বছরই নাকি বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন হানিয়া আমির। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
রহস্যময় মন্তব্যে বাড়ল জল্পনা
বিয়ের এই আলোচনা আরও উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া হানিয়ার একটি সংক্ষিপ্ত মন্তব্য। সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক ভক্ত সরাসরি প্রশ্ন করেন ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ উত্তরে হানিয়া মজা করে লেখেন, ‘আমিও শুনছি।’
এই ছোট্ট কিন্তু ইঙ্গিতপূর্ণ জবাবই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, এমন প্রতিক্রিয়ার পেছনে হয়তো কিছু না কিছু ইশারা রয়েছে।
সাবেক প্রেমিক আসিম আজহার কি পাত্র?
বিয়ের গুঞ্জনের সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে এসেছে হানিয়ার সাবেক প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালে তাদের সম্পর্কের শুরু, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন তারা।
বর্তমান গুঞ্জন অনুযায়ী, সেই পুরনো সম্পর্ক নাকি আবার নতুনভাবে শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের ধারণা, আসিম আজহারকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন হানিয়া। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
ক্যারিয়ারেও উজ্জ্বল সময়
ব্যক্তিগত আলোচনার পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন হানিয়া আমির। চলতি বছরটি তার ক্যারিয়ারের জন্য বেশ সফল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।
সব মিলিয়ে, সত্যিই কি খুব শিগগিরই হানিয়া আমিরের জীবনে বিয়ের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, নাকি এসব কেবল গুঞ্জন তা জানতে ভক্তদের আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ