ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
এটিইও নিয়োগ পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।
এর আগে ২০২৩ সালের ২৬ জুন ১৫৯ জন প্রার্থী এটিইও পদে আবেদন শুরু করেছিলেন। আবেদনের শেষ তারিখের ঠিক একদিন আগে, ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়। এরপর ২০২৪ সালে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন শুরু হয় ১ জুলাই এবং শেষ হয় ২৫ জুলাই। আবেদন সময় দুই দফায় বাড়িয়ে ২২ আগস্ট পর্যন্ত করা হয়।
প্রায় আড়াই বছর পর এবং আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও ১৫৯ জন প্রার্থীর পরীক্ষা এখনও নেওয়া সম্ভব হয়নি। পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৭ জানুয়ারি পরীক্ষার আয়োজনের জন্য আশাবাদী ছিলেন, তবে আইনি জটিলতার কারণে তা আবার স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে স্থগিত করা হয়। ওই পরীক্ষার সময় দুপুর ২টার দিকে হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়। এতে কেন্দ্রগুলোতে উপস্থিত প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)