ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বেতন গ্রেড ও নতুন স্কেল নিয়ে পে-কমিশনের তিন চিন্তা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিন ধরনের চিন্তাভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী বুধবার অনুষ্ঠিত সভায় গ্রেড সংখ্যা চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেড রয়েছে। কমিশনের একাংশ মনে করছেন বিদ্যমান গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি সুপারিশ করা উচিত। অন্যদিকে, একটি অংশের সদস্যের দাবি, ২০টি গ্রেড কমিয়ে ১৬টি করা হোক। কিছু সদস্যের মতে, গ্রেড সংখ্যা আরও কমিয়ে ১৪টি করলে বেতন বৈষম্য কমানো সম্ভব হবে।
নাম প্রকাশ না করার শর্তে পে-কমিশনের একজন সদস্য বলেন, “কমিশন এখনও গ্রেড সংখ্যা নিয়ে একমত হয়নি। ৩১ ডিসেম্বরের সভায় বিষয়টি আলোচনা হবে। গ্রেড সংখ্যা চূড়ান্ত করতে হলে সব সদস্যের সমর্থন প্রয়োজন।”
ওই কর্মকর্তা আরও বলেন, বুধবারের সভায় প্রধানত দুইটি বিষয় গুরুত্ব পাবে গ্রেড সংখ্যা নির্ধারণ এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ। বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত সুপারিশ জমা দিতে পারবে।
জাতীয় বেতন কমিশন বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত চুলচেরা বিশ্লেষণ করছে। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। কমিশনের এক সূত্র ডুয়া নিউজকে জানায়, কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা কঠোর কর্মসূচি নিয়ে তারা বিচলিত নন।
বাস্তবসম্মত সুপারিশ তৈরির লক্ষ্যে প্রতিটি সংস্থা, দপ্তর ও সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন লাগবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করে। কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি, নতুন পে-স্কেলের গেজেট ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হোক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর