ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
উত্থান ঠেকানোর নেতৃত্বে ৩ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক ; আজ (২৯ ডিসেম্বর) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬২ পয়েন্টে। আর সূচক পতনে নেতৃত্ব দিয়েছে ৩ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক পতনে নেতৃত্ব দেয়া কোম্পানি ৩টি হলো- বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। এই ৩ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৭ পয়েন্ট মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে ৩ পয়েন্টের বেশি পয়েন্ট মাইনাস করেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২ বা প্রায় ২.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ১০১ টাকা ১০ পয়সা থেকে ১০৬ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি পয়েন্ট মাইনাস করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৩ টাকা ২০ পয়সা থেকে ৬৫ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৫ কোটি ১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে সাউথইস্ট ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে ১ পয়েন্ট মাইনাস করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ৩.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকায়। আর শেয়ারটির দর ৮ টাকা ৯০ পয়সা থেকে ৯ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসএ খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট