ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না ছাত্র সংগঠনের নেতারা
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ- ২০২৫ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা জানান নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বিজ্ঞপ্তির ১নং আদেশে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর ভোটার তালিকায় নাম নেই এমন কেউ কোনো অবস্থাতেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ভোটকেন্দ্রে অপ্রয়োজনীয় উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কেবলমাত্র সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং অনুমোদিত ব্যক্তিরাই কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, ভোটকেন্দ্রের ভেতরে বা আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের প্রভাব বিস্তার, জটলা বা অননুমোদিত প্রবেশ বরদাশত করা হবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)