ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
'বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে ২০% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং এভিয়েশন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায় বর্তমানে নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে। এ সময় তিনি আরও একটি সুখবর দিয়ে বলেন, আগামী জানুয়ারি মাস থেকেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
হাইকমিশনার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষা, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো বিষয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। এ ছাড়া লিভার ও কিডনি প্রতিস্থাপনের মতো উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি পাকিস্তানের হাসপাতালগুলোতে যাচ্ছেন। পাকিস্তান এই ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ ও একাডেমিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক (people-to-people contact) বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে হাইকমিশনারের মেয়াদকালে দুই দেশের বাণিজ্য ও যৌথ উদ্যোগের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে।
বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন