ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা
'হাদি হ'ত্যা'য় জড়িতদের নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে'
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নিশ্চিত করেছেন যে, এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না, তবে ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে।" তিনি এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে উপদেষ্টা বলেন, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তিনি দলগুলোর প্রতি কঠোর আহ্বান জানান।
এছাড়া ব্রিফিংয়ে তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শ্রমিক নেতা হত্যাকাণ্ডের মূল হোতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা