ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাতিল ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ-দেখুন তালিকা
সরকার ফারাবী: ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে সরকারের চলমান অভিযানে এবার এলো বড় সিদ্ধান্ত। যাচাই-বাছাই শেষে ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত গেজেট ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ৬(গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর ১০১তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে এসব সনদ বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া তালিকায় কেবল বেসামরিক ব্যক্তিরাই নন ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী এবং শহীদ পুলিশ বাহিনীর তালিকাভুক্ত কয়েকজনের নামও রয়েছে।
জামুকা সূত্র জানিয়েছে, যাচাই-বাছাইয়ে স্পষ্ট প্রমাণ মিলেছে যে তালিকাভুক্তদের কেউ কেউ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা না হয়েও সনদ গ্রহণ করেছিলেন। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রটি আরও জানায়, মুক্তিযোদ্ধা সনদ যাচাই কার্যক্রম এখনো চলমান। ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও সনদ বাতিলের সিদ্ধান্ত আসতে পারে।
তালিকা দেখতে এখানেক্লিককরুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত