ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
সূচক পতনের নেতৃত্বে ৭ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক ; আজ (২৮ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পত্নে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। আর সূচক পতনে নেতৃত্ব দিয়েছে ৭ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক পতনে নেতৃত্ব দেয়া কোম্পানি ৭টি হলো- স্কয়ার ফার্মা, যমুনা অয়েল কোম্পানি, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, বিএটিবিসি, লাফার্জহোলসিম এবং ব্র্যাক ব্যাংক। এই ৭ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ১৫ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইর সূচক থেকে ৩ পয়েন্টের বেশি পয়েন্ট মাইনাস করেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা প্রায় ০.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯৯ টাকায়। আর শেয়ারটির দর ১৯৮ টাকা ৪০ পয়সা থেকে ২০২ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ৪৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে যমুনা অয়েল কোম্পানি। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট মাইনাস করেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ১৬৬ টাকা ৩০ পয়সা থেকে ১৭১ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্টের বেশি পয়েন্ট মাইনাস করেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ১০৯ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য তিন কোম্পানির মধ্যে- ইসলামী ব্যাংক প্রায় ২ পয়েন্ট, বিএটিবিসি প্রায় ২ পয়েন্ট, লাফার্জহোলসিম ১ পয়েন্টের বেশি এবং ব্র্যাক ব্যাংক ১ পয়েন্ট মাইনাস করেছে।
এসএ খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট